করোনাভাইরাস সংক্রমণের সন্দেহ: ইসরাইলের ১,২০০ সেনা কোয়ারান্টাইনে
https://parstoday.ir/bn/news/west_asia-i78077-করোনাভাইরাস_সংক্রমণের_সন্দেহ_ইসরাইলের_১_২০০_সেনা_কোয়ারান্টাইনে
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ইহুদিবাদী ইসরাইলের ১,২৬২ জন সেনাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনাকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে যখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরাইলি সেনাবাহিনীর এই ১২শ সেনার ব্যাপারে এমন ব্যবস্থা নেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০২০ ১৬:৪৪ Asia/Dhaka
  • আল-কুদস শহরের একটি চেকপয়েন্টের সামনে দাঁড়িয়ে ইসরাইলের এক নিরাপত্তাকর্মী। করোনাভাইরাস মোকাবেলায় প্রবেশাধিকার সীমিতি করেছে ইসরাইল
    আল-কুদস শহরের একটি চেকপয়েন্টের সামনে দাঁড়িয়ে ইসরাইলের এক নিরাপত্তাকর্মী। করোনাভাইরাস মোকাবেলায় প্রবেশাধিকার সীমিতি করেছে ইসরাইল

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ইহুদিবাদী ইসরাইলের ১,২৬২ জন সেনাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনাকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে যখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরাইলি সেনাবাহিনীর এই ১২শ সেনার ব্যাপারে এমন ব্যবস্থা নেয়া হলো।

ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনার বেশিরভাগই ছুটিতে অধিকৃত ভূখণ্ডের বাইরে ছিল। এর আগে ইসরাইলের ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল।

বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস

এ পর্যন্ত ইসরাইলের ২১ সেনাকে করোনাভাইরাসের পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিকদের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করেছে ইহুদিবাদী সরকার।#

পার্সটুডে/এসআইবি/৭