পশ্চিম তীর মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i81163-পশ্চিম_তীর_মুক্ত_করার_জন্য_সশস্ত্র_সংগ্রামের_ডাক_দিয়েছে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে। হামাসের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং শীর্ষ পর্যায়ের নেতা মাহমুদ আল-জাহার এই আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০২০ ১৩:৪৫ Asia/Dhaka
  • হামাস নেতা মাহমুদ আল-জাহার
    হামাস নেতা মাহমুদ আল-জাহার

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে। হামাসের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং শীর্ষ পর্যায়ের নেতা মাহমুদ আল-জাহার এই আহ্বান জানান।

তিনি বলেন, পশ্চিম তীর মুক্ত করার জন্য ফিলিস্তিনের সমস্ত সংগঠনকে সশস্ত্র সংগ্রামের মতো সফল মডেল অনুসরণ করতে হবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল যে সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করতে চাইছে তার মোকাবেলায় সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই।

হামাসের আল-কুদস ব্রিগেড

গতকাল (বৃহস্পতিবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মাহমুদ আল-জাহার বলেন, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও-কে অবশ্যই ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে অসলো চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং পশ্চিম তীরকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে। তিনি বলেন, হামাস এ ব্যাপারে পিএলও এবং ফাতাহ দলের সঙ্গে আলোচনা করবে।#

পার্সটুডে/এসআইবি/৩