কাতারে ফিরতে পারবেন ১৪ হাজারের বেশি প্রবাসী
আগস্ট ০৬, ২০২০ ১৩:৫৭ Asia/Dhaka
করোনায় স্বল্প ঝুঁকিপূর্ণ ৪০ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও শর্তসাপেক্ষে ধীরে ধীরে দেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি প্রবাসী ফিরতে পারবেন কাতারে- দেশটির সরকারের দেয়া এমন ঘোষণায় ১লা আগষ্ট থেকে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়েছে প্রবাসীদের আবেদনপত্র যাচাই-বাছাই।
এরইমধ্যে আবেদনপত্র গ্রহণ করে কাতারে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে অনেককে। তবে, ফিরে আসার অনুমতি দেয়া হলেও, কাতারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে কমিউনিটি ও দূতাবাস।#
সুত্র: সময় নিউজ
পার্সটুডে/মো.আবুসাঈদ/০৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ