ইয়েমেনের রাজধানী প্রকম্পিত সৌদি বিমান হামলায়, দুবাইয়ে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/event-i161934-ইয়েমেনের_রাজধানী_প্রকম্পিত_সৌদি_বিমান_হামলায়_দুবাইয়ে_ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র_হামলা
পার্সটুডে: সংবাদ-সূত্রগুলো ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলা ও বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনার কথা জানিয়েছে।
(last modified 2026-08-05T05:31:26+00:00 )
আগস্ট ০৫, ২০২৬ ১১:১৮ Asia/Dhaka
  • ইয়েমেনের রাজধানী প্রকম্পিত সৌদি বিমান হামলায়
    ইয়েমেনের রাজধানী প্রকম্পিত সৌদি বিমান হামলায়

পার্সটুডে: সংবাদ-সূত্রগুলো ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলা ও বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনার কথা জানিয়েছে।

সংবাদসূত্রগুলোর বরাত দিয়ে আমাদের সংবাদ-মাধ্যম পার্সটুডে জানিয়েছে, সানায় ভয়াবহ কয়েকটি বিস্ফোরণের শব্দ শহরটি কেঁপে ওঠে।

ইয়েমেন নেট ভিত্তিক সংস্থাও জানিয়েছে, সৌদি আরবের যুদ্ধবিমানগুলো সানার আকাশে ওড়ার সময় একাধিক তীব্র বিস্ফোরণ সানাকে প্রকম্পিত করে।

এছাড়াও, কোনো কোনো আরব সূত্র আজ বুধবার ভোরে দুবাইয়ের জাবেল আলি বন্দর ও শিল্পাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে।

ইরাক নিউজ নেটওয়ার্কও জাবেল আলি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে এবং জানিয়েছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে। #
 

পার্সটুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।