অসলো চুক্তির মতো ফিলিস্তিন বিরোধী সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i83033-অসলো_চুক্তির_মতো_ফিলিস্তিন_বিরোধী_সব_ষড়যন্ত্রই_ব্যর্থ_হবে_হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিন বিরোধী যেকোনো পদক্ষেপ ব্যর্থ হবে। দখলদার ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের পিএলও'র অসলো আপোষ চুক্তি সইয়ের বার্ষিকী উপলক্ষে আজ (রোববার) এক বিবৃতিতে হামাস এ কথা বলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১১:৪০ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদ এলাকা
    আল-আকসা মসজিদ এলাকা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিন বিরোধী যেকোনো পদক্ষেপ ব্যর্থ হবে। দখলদার ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের পিএলও'র অসলো আপোষ চুক্তি সইয়ের বার্ষিকী উপলক্ষে আজ (রোববার) এক বিবৃতিতে হামাস এ কথা বলেছে।

১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর অসলো চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বায়তুল মুকাদ্দাস, ফিলিস্তিনি শরণার্থী ও অবৈধ ইহুদি উপশহর নির্মাণসহ বিভিন্ন সমস্যার সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ ২০ বছরের আপোষ আলোচনার পরও তা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি।

হামাস ও ইসলামি জিহাদ অসলো চুক্তিকে ফিলিস্তিন বিরোধী চুক্তি বলে মনে করে।

হামাসর বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে কয়েকটি আরব দেশ পেছন থেকে ফিলিস্তিনিদেরকে ছুরিকাঘাত করেছে। তারা বলেছে, অসলো চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার হরণের ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তারা তাতে সফল হয়নি। ভবিষ্যতেও এ ধরণের কোনো পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার হরণ করা যাবে না।

প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই কেবল ইহুদিবাদী ইসরাইল ও তার ষড়যন্ত্র মোকাবেলা করে ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হামাস বলেছে, বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী।

একই সঙ্গে ৩ সেপ্টেম্বর লেবাননে ফিলিস্তিনি সংগঠনগুলোর মহাসচিবদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যৌথভাবে মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।