মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষতি করছে বিদেশি সেনারা: রুহানি
https://parstoday.ir/bn/news/west_asia-i83386-মধ্যপ্রাচ্যের_নিরাপত্তা_ও_স্থিতিশীলতার_ক্ষতি_করছে_বিদেশি_সেনারা_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরূপ পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলের সব দেশের উচিত গোটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৩:২৪ Asia/Dhaka
  • শনিবার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী
    শনিবার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরূপ পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলের সব দেশের উচিত গোটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করা।

ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন গতকাল (শনিবার) তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। রুহানি বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ইরান সব সময় নিজের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছে।

হাসান রুহানি বলেন, ইরাক, আফগানিস্তান অথবা পারস্য উপসাগরীয় দেশগুলোসহ যে দেশেই মার্কিন সেনা উপস্থিতি রয়েছে আমরা বিষয়টিকে সব সময় এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে বর্ণনা করে এসেছি। তিনি বলেন, যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের প্রত্যেকের উচিত এ অঞ্চল থেকে আমেরিকার সেনাদের বহিষ্কারের লক্ষ্যে কাজ করা।

গত ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল সোলাইমানি নিহত হওয়ার পর ৫ জানুয়ারি দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস করে ইরাকি পার্লামেন্ট

ইরাকের পার্লামেন্ট দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের যে আইন পাস করেছে তাকে এক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ওই বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে তেহরান তার প্রতি সমর্থন জানিয়েছিল। ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রুহানি ইরাকের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

এ সময় ফুয়াদ হোসেইন বিভিন্ন সংকটময় মুহূর্তে ইরাকের পাশে থাকার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা বাস্তবায়নের বিষয়ে আলাপ করতে তিনি তেহরান সফরে এসেছেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।