ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার খোঁড়া যুক্তি দিল ওয়াশিংটন
https://parstoday.ir/bn/news/west_asia-i83387-ইরাকে_মার্কিন_সেনা_মোতায়েন_রাখার_খোঁড়া_যুক্তি_দিল_ওয়াশিংটন
একজন মার্কিন কূটনীতিক ভিত্তিহীন অভিযোগ তুলে বলেছেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর হাত থেকে ইরাককে রক্ষা করার জন্য দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৪:১৮ Asia/Dhaka
  • আমেরিকার রাজনীতি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড হেইল
    আমেরিকার রাজনীতি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড হেইল

একজন মার্কিন কূটনীতিক ভিত্তিহীন অভিযোগ তুলে বলেছেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর হাত থেকে ইরাককে রক্ষা করার জন্য দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে।

আমেরিকার রাজনীতি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড হেইল শনিবার ওয়াশিংটনে ইরানের বিরুদ্ধে এই ন্যক্কারজনক অভিযোগ তুলে দাবি করেন, ইরান-সর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ বিস্তারের জন্য দায়ী।

আমেরিকার এই সিনিয়র কূটনীতিক তার ভিত্তিহীন অভিযোগে আরো বলেন, দীর্ঘমেয়াদে ইরাকের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বড় ধরনের হুমকি হিসেবে পরিগণিত হচ্ছে।

ইরাকে সেনা মোতায়েন রেখে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য অন্য দেশকে অভিযুক্ত করছে আমেরিকা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে হেইল দাবি করেন, এই আন্দোলনকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ার কাজে ইরান শত শত কোটি ডলার অর্থ খরচ করেছে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য অভিযুক্ত করলেন যখন এ অঞ্চলের সবগুলো দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী যুদ্ধ এই আমেরিকাই বাধিয়েছে। আমেরিকার বিভিন্ন সরকার মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোতে লুটপাট চালানোর পাশাপাশি আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে দীর্ঘমেয়াদি যুদ্ধ বাধিয়ে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।