ইসরাইলি সেনাদের হামলায় আরো এক ফিলিস্তিনি শহীদ: প্রতিরোধকামীদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i84144-ইসরাইলি_সেনাদের_হামলায়_আরো_এক_ফিলিস্তিনি_শহীদ_প্রতিরোধকামীদের_প্রতিক্রিয়া
দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনদের গুলিতে আজ নাবলুসের উপকণ্ঠে ইয়াতমা গ্রামে ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, ইসলামি জিহাদ আন্দোলন ও আল-আহরার সংগঠনগুলো জানিয়েছে ইসরাইলি অপরাধযজ্ঞ মোকাবেলার জন্য জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলি বিরোধী সংগ্রাম আরো জোরদার হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০২০ ১৫:২০ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের হামলায় আরো এক ফিলিস্তিনি শহীদ: প্রতিরোধকামীদের প্রতিক্রিয়া

দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনদের গুলিতে আজ নাবলুসের উপকণ্ঠে ইয়াতমা গ্রামে ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, ইসলামি জিহাদ আন্দোলন ও আল-আহরার সংগঠনগুলো জানিয়েছে ইসরাইলি অপরাধযজ্ঞ মোকাবেলার জন্য জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলি বিরোধী সংগ্রাম আরো জোরদার হবে।

আল মানার টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন এক বিবৃতিতে অমের সানাওয়াবের নামে ওই ফিলিস্তিনি হত্যার ঘটনাকে ইসরাইলের অপরাধযজ্ঞ হিসেবে অভিহিত করে ইসরাইলি সেনাদের আগ্রাসন মোকাবেলার জন্য জর্দান নদীর পশ্চিম তীরে প্রতিরোধকামী সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে।

হামাস মুখপাত্র হাজেম কাসেমও এক প্রতিক্রিয়ায় বলেছেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ, বিপ্লব ও গণজাগরণের ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে, আল আহরার আন্দোলনও এক বিবৃতিতে বলেছে, ১৮ বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবককে হত্যা করে ইসরাইল তাদের অপরাধের পাল্লা ভারি করছে এবং আমরা অবশ্যই এর জবাব দেব।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সহিংসতা বেড়েছে। #  

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫