দুঃসময়ে পাশে দাঁড়ানোয় ইরানের কাছে কৃতজ্ঞ কাতার: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i84699-দুঃসময়ে_পাশে_দাঁড়ানোয়_ইরানের_কাছে_কৃতজ্ঞ_কাতার_পররাষ্ট্রমন্ত্রী
দুঃসময়ে সহযোগিতা করার জন্য আবারও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রশংসা করেছে কাতার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০২০ ১৪:০৩ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী

দুঃসময়ে সহযোগিতা করার জন্য আবারও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রশংসা করেছে কাতার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরব ও তার মিত্র দেশগুলো যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে তখন নিজের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছিল ইরান। কাতারের জনগণের জন্য ওষুধ এবং খাদ্য সংগ্রহের একমাত্র পথ ছিল ইরান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সহযোগিতার জন্য কাতার কৃতজ্ঞ বলে তিনি জানান।

রিয়াদের দিক-নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র নীতি নির্ধারণ না করার কারণে ২০১৭ সালের ৫ জুন সৌদি আরব তার কয়েকটি মিত্র দেশকে সঙ্গে নিয়ে কাতারের ওপর অবরোধ আরোপ করে এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারের জন্য আকাশসীমাও বন্ধ করে দেয়। এ সময় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ঔষধ সংগ্রহের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে ইরান। ইরান নিজেও কাতারে খাদ্য সামগ্রী ও ওষুধ সরবরাহ করে।

দুঃসময়ে সহযোগিতার জন্য এর আগে কাতারের আমিরও একাধিকবার ইরানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।