ইয়েমেনে ২০০ মেরিন সেনা মোতায়েন করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i8731-ইয়েমেনে_২০০_মেরিন_সেনা_মোতায়েন_করল_আমেরিকা
ইয়েমেনে দুই শতাধিক মেরিন সেনা মোতায়েন করেছে আমেরিকা। ইয়েমেনের কেন্দ্রীয় প্রদেশ হাদারামাউন্তের বন্দর নগরী মুকালায় এ সব সেনা মোতায়েন করা হয়েছে। আরবিভাষী আল-মাসিরাহ এ খবর দিয়েছে এবং এতে বলা হয়েছে মুকালা একটি গুরুত্বপূর্ণ সাগর বন্দর এবং এখানে তেল টার্মিনাল রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৬ ০৮:০৯ Asia/Dhaka
  • ইয়েমেনে ২০০ মেরিন সেনা মোতায়েন করল আমেরিকা

ইয়েমেনে দুই শতাধিক মেরিন সেনা মোতায়েন করেছে আমেরিকা। ইয়েমেনের কেন্দ্রীয় প্রদেশ হাদারামাউন্তের বন্দর নগরী মুকালায় এ সব সেনা মোতায়েন করা হয়েছে। আরবিভাষী আল-মাসিরাহ এ খবর দিয়েছে এবং এতে বলা হয়েছে মুকালা একটি গুরুত্বপূর্ণ সাগর বন্দর এবং এখানে তেল টার্মিনাল রয়েছে।

এদিকে, এডেন উপসাগরের উপকূলে মোতায়েন করা হয়েছে হামলার কাজে ব্যবহৃত উভচর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার। এতে ১২০০ বেশি নৌ এবং মেরিন সেনার পাশাপাশি কয়েকটি সাঁজোয়া যানও রয়েছে।

ইয়মেনের উত্তরাঞ্চলীয় উপকূল বর্তমানে মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। আল-কায়েদার জঙ্গিদের বিরুদ্ধে কথিত লড়াইয়ের নামে এসব সেখানে সেখানে মোতায়েন করা হয়েছে। এদিকে গত শুক্রবার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাহিজের আল-আনদ বিমান ঘাটিতে একটি অ্যাপাচি এবং ছয়টি ব্ল্যাক হক হেলিকপ্টার এসেছে। ইয়েমেন থেকে সেনা সরিয়ে নেয়ার এক বছর পর আবার দেশটিতে সেনা মোতায়েন করল আমেরিকা।#

মূসা রেজা/৮