সিরিয়াকে সব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i87936-সিরিয়াকে_সব_ক্ষেত্রে_সহযোগিতা_অব্যাহত_রাখবে_ইরান_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সন্ত্রাসবাদ মোকাবেলাসহ সব ক্ষেত্রে সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ১৩:১৪ Asia/Dhaka
  • জারিফ (বামে) ও মিকদাদ (ডানে)
    জারিফ (বামে) ও মিকদাদ (ডানে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সন্ত্রাসবাদ মোকাবেলাসহ সব ক্ষেত্রে সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে ফোনালাপে এ ঘোষণা দেন তিনি। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা 'সানা' আজ এ খবর প্রকাশ করেছেন।

ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং শত্রুদের অমানবিক নিষেধাজ্ঞা মোকাবেলার উপায় নিয়ে মতবিনিময় করেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, পাশ্চাত্যের ইরানবিরোধী অবস্থানের নিন্দা জানায় দামেস্ক এবং এ ক্ষেত্রে সব ধরণের সমর্থন ও সহযোগিতা করতে তারা প্রস্তুত আছেন।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিষয়ে দামেস্কের অবস্থানের প্রশংসা করেন। জারিফ বলেন, সিরিয়ার সর্বত্র নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইরান।

তিনি বলেন, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ইরানের পূর্ণ সমর্থন রয়েছে। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও পর্যালোচনা করেন।

দুই মুসলিম দেশ সিরিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।