'যতদিন ইসরাইলের অস্তিত্ব থাকবে, ততদিন নিকৃষ্ট কাজ করেই যাবে'
https://parstoday.ir/bn/news/west_asia-i92212-'যতদিন_ইসরাইলের_অস্তিত্ব_থাকবে_ততদিন_নিকৃষ্ট_কাজ_করেই_যাবে'
প্রথমেই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশাকরি আপনারা সকলেই আল্লাহের রহমতে খুবই ভালো আছেন। আমি নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েব সাইট ভিজিট করি। রেডিও তেহরান থেকে প্রচারিত তরতাজা ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ খুব ভালো লাগে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৬, ২০২১ ১৪:২০ Asia/Dhaka
  • 'যতদিন ইসরাইলের অস্তিত্ব থাকবে, ততদিন নিকৃষ্ট কাজ করেই যাবে'

প্রথমেই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশাকরি আপনারা সকলেই আল্লাহের রহমতে খুবই ভালো আছেন। আমি নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েব সাইট ভিজিট করি। রেডিও তেহরান থেকে প্রচারিত তরতাজা ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ খুব ভালো লাগে।

তবে আজ সংবাদ কিংবা অনুষ্ঠান সম্পর্কে লিখল না, লিখব ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা সম্পর্কে। গত ১০ মে গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসন চলে ফিলিস্তিনিদের প্রতিরোধে অসহায় ইসরাইলি যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু তার পরও তারা যেভাবে উস্কানি ও মিথ্যাচার চালাচ্ছে সেটা খুবই ভয়ানক মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লিদের ওপর বর্বর ইসরাইলি হামলা এবং ফিলিস্তিনের নারী-শিশু ও বেসামরিক মানুষ হত্যার তীব্র প্রতিবাদ জানাই ইহুদি জাতির ইতিহাস অত্যন্ত উগ্র। বিশ্ব ইতিহাসে গঠনমূলক কোনো কাজ চোখে পড়ে না। যতদিন এদের অস্তিত্ব থাকবে ততদিন তারা নিকৃষ্ট কাজই করে যাবে।

গাজার একটি ভবনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা

তবে এটা ঠিক যে, ফিলিস্তিনি জনগণের মধ্যকার ঐক্য ও সংহতি এবং প্রতিরোধ আন্দোলনে তাদের দৃঢ় মনোবলের কারণে তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশাল বিজয় অর্জন করেছে। বেশিরভাগ মুসলিম দেশ এই সংঘর্ষে ইতিবাচক ভূমিকা ও পক্ষ নিয়েছে। কিন্তু আরব বিশ্বের জনগণ কিছু সুনির্দিষ্ট আরব দেশের পক্ষ থেকে আরো সক্রিয় ভূমিকা আশা করেছিল। এটা খুবই হতাশার যে, এসব দেশ গাজাবাসীর ওপর ইসরাইলের ভয়াবহ পাশবিক হামলার শেষ দিন পর্যন্ত পরিপূর্ণ নীরবতা অবলম্বন করেছে।

আবারও কথা হবে ভালো থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন খোদা হাফেজ

 

হাফিজুর রহমান

ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব

গ্রাম ও পোস্ট: চুপী, জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।