ইসরাইলের স্বপ্ন ভেঙে পড়ছে: ইসলামি জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i92220-ইসরাইলের_স্বপ্ন_ভেঙে_পড়ছে_ইসলামি_জিহাদ_আন্দোলন
ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইলের স্বপ্নগুলো দিনদিন ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলস্তিনিরা তাদের পক্ষে সমর্থন ফিরে পাচ্ছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০২১ ১৫:৪৪ Asia/Dhaka
  • নাসের আবু শরীফ
    নাসের আবু শরীফ

ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইলের স্বপ্নগুলো দিনদিন ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলস্তিনিরা তাদের পক্ষে সমর্থন ফিরে পাচ্ছে। 

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জিহাদ আন্দোলনের নেতা নাসের আবু শরীফ এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা ফিলিস্তিন ইস্যুটি পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছি এবং এই ইস্যু কখনো  মুছে যাবে না।

এ কথার মধ্যদিয়ে তিনি কয়েক দশকের ইসরাইলি দখলদারিত্বের ব্যাপারে ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোভাবের কথা তুলে ধরেন। আবু শরীফ বলেন,  প্রতিরোধ আন্দোলন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের অপরাধযজ্ঞ সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছে। এখন মুসলিম বিশ্বের উচিত- ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানো।#

পার্সটুডে/এসআইবি/২৬