ফিলিস্তিনীদের ওপর চাপ সৃষ্টির পরিণতির জন্য ইসরাইলই দায়ী থাকবে: ওয়াকফ
https://parstoday.ir/bn/news/west_asia-i92302-ফিলিস্তিনীদের_ওপর_চাপ_সৃষ্টির_পরিণতির_জন্য_ইসরাইলই_দায়ী_থাকবে_ওয়াকফ
বায়তুল মোকাদ্দাস ভিত্তিক ইসলামি ট্রাস্ট "ইসলামি ওয়াকফ" বলেছে: ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টির পরিণতির জন্য ইহুদিবাদী ইসরাইলই দায়ী থাকবে। ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী অধ্যুষিত উপশহরবাসী এবং ইসরাইলি সেনাদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে ওয়াকফের পক্ষ থেকে ওই হুশিয়ারি দেওয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০২১ ১৪:৫৩ Asia/Dhaka
  • ফিলিস্তিন
    ফিলিস্তিন

বায়তুল মোকাদ্দাস ভিত্তিক ইসলামি ট্রাস্ট "ইসলামি ওয়াকফ" বলেছে: ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টির পরিণতির জন্য ইহুদিবাদী ইসরাইলই দায়ী থাকবে। ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী অধ্যুষিত উপশহরবাসী এবং ইসরাইলি সেনাদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে ওয়াকফের পক্ষ থেকে ওই হুশিয়ারি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নিউজ চ্যানেল আলজাজিরা ওয়াকফের বরাত দিয়ে আরও জানিয়েছে, ইহুদিবাদী উপশহরের অন্তত ১২০ জন অধিবাসী বাবুল মাগারেবা দিয়ে মাসজিদুল আকসায় প্রবেশ করে। মসজিদের আঙিনায় তারা উস্কানিমূলকভাবে সন্ত্রাসী কায়দায় ঘুরাফেরা করে শেষ পর্যন্ত বাব-আল-সিলসিলা দিয়ে বের হয়ে যায়।

ইহুদিবাদী ইসরাইলি পুলিশ এখনও ৪৮ নম্বর এলাকাসহ কুদসবাসীদেরকে মসজিদে ঢোকার ক্ষেত্রে চেক-আপের নামে হয়রানি করছে। মসজিদের বাইরে থেকেও তারা বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করছে। তারা পশ্চিম তীরেও অভিযান, গ্রেফতারিসহ একইরকম হয়রানি চালাচ্ছে বলে আলজাজিরা জানিয়েছে।

আরব সংখ্যালঘুদের সহায়তা প্রদান কেন্দ্র 'আদালত" ফিলিস্তিনিদের গ্রেপ্তার বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। আদালত বলেছে এ ধরনের গণ গ্রেফতারি জাতিগত ও বর্ণ বৈষম্যের শামিল এবং  আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি।

আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কাওসানী বলেছেন: "দখলদার সরকার এবং এর বসতি স্থাপনকারীরা উওরোযানীদের উস্কানিমূলক পদক্ষেপ নিতে আল-আকসা মসজিদে প্রবেশের জন্য অন্যান্য জায়নিবাদীদের উত্সাহিত করার জন্য এবং এই মসজিদে একটি নতুন বাস্তবতা আরোপ করতে চায়। তালমুদিক আচার অনুষ্ঠান করুন।"

ইহুদিবাদী ইসরাইল ২০ মে গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে  এবং টানা ১২ দিন যুদ্ধ করার পর ৩১ মে বিদেশীদের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে যায়।

যুদ্ধ বিরতি সত্ত্বেও ইসরাইল এখনও বায়তুল মোকাদ্দাসসহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। এই উস্কানিমূলক আচরণ চলতে থাকলে তার পরিণতির জন্য ইসরাইলকেই দায়ী থাকতে হবে বলে ওকাফ হুশিয়ারি দিয়েছে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।