‘মৃত্যুকে মুঠোয় করে অজানা আশঙ্কায় কাটে ফিলিস্তিনিদের জীবন’
https://parstoday.ir/bn/news/west_asia-i92318-মৃত্যুকে_মুঠোয়_করে_অজানা_আশঙ্কায়_কাটে_ফিলিস্তিনিদের_জীবন’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা চরম অমানবিক। বিশেষ করে নিস্পাপ ফেরেশতা শিশুদেরকে যেভাবে নৃশংস ও জঘন্যভাবে হত্যা ও নিপীড়ন করা হয়েছে তা আমাদেরকে কাঁদিয়ে যায়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৯, ২০২১ ০৭:৫৬ Asia/Dhaka
  • হারুন অর রশীদ 
    হারুন অর রশীদ 

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা চরম অমানবিক। বিশেষ করে নিস্পাপ ফেরেশতা শিশুদেরকে যেভাবে নৃশংস ও জঘন্যভাবে হত্যা ও নিপীড়ন করা হয়েছে তা আমাদেরকে কাঁদিয়ে যায়।

চোখ দুটো বন্ধ করলেই শিশু নির্যাতনের সেই ভয়াবহতা হৃদয়ে ভেসে ওঠে; মর্মাহত করে যায় আমাদেরকে বারবার। কত স্বজন হারানোর বেদনা আর আর্তনাদ আহাজারির নীরব সাক্ষী হলো ফিলিস্তিনের আকাশ, মাটি, প্রকৃতি! এ যেন নিজ বাসভূমিতে এক ভয়ানক মৃত্যুপুরী! যেখানে মৃত্যুকে মুঠোয় করে এক অজানা আশঙ্কায় কাটে ফিলিস্তিনিদের জীবন।

আর কত হত্যা আর কত রক্তের প্লাবনে ধুয়ে মুছে ফিলিস্তিনে ফিরে আসবে শান্তি সে প্রশ্ন থেকেই গেল! যাপিত জীবনের পদে পদে নানা বিধি-নিষেধ আর ইসরাইলি ফাঁদ থেকে কবে নিস্তার পাবে ফিলিস্তিনের সাধারণ মুসলিম জনগোষ্ঠী- তা অজানায় রয়ে গেল। বিচারহীনতা, নানা অযৌক্তিক বাধা, আর লাঞ্ছনাময় ফিলিস্তিনিদের জীবন অনেকটাই এরকম- 

"সামনে বন্দুক পেছনে দেয়াল,

ডানে সিংহ বাঁয়ে শেয়াল, 

কোনদিকে যাবে মুসলমান"

পরিশেষে, ফিলিস্তিনের নিরপরাধ মানুষ ফিরে পাবে তাদের বাঁচার স্বাধীন অধিকার এই আশা ব্যক্ত করে আজ ইতি টানছি।

 

 

হারুন অর রশীদ 

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রাম: পূর্ব নলছিয়া, পোস্ট: বিনোদটঙ্গী 

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।