ইসরাইল মৃত্যু ভয়ে আত্মহত্যা করতে চায়: হুমকির জবাবে ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i97092-ইসরাইল_মৃত্যু_ভয়ে_আত্মহত্যা_করতে_চায়_হুমকির_জবাবে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, দখলদার ইসরাইল যে দ্রুততার সঙ্গে পতনের দিকে এগোচ্ছে তা বুঝতে পেরেছে ইহুদিবাদী নেতারা। এ কারণে এখন হয়তো তারা মৃত্যু ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চায়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৭:৫৮ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, দখলদার ইসরাইল যে দ্রুততার সঙ্গে পতনের দিকে এগোচ্ছে তা বুঝতে পেরেছে ইহুদিবাদী নেতারা। এ কারণে এখন হয়তো তারা মৃত্যু ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চায়।

ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভির সাম্প্রতিক হুমকির জবাবে তিনি আজ (বুধবার) এ কথা বলেন।

ইরানের সেনাপ্রধান দেশের পশ্চিমাঞ্চল সফরের সময় আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল এর আগেও বড় বড় পরাজয়ের স্বাদ আস্বাদন করেছে। তাদের আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি অনেক।

ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভি হুমকি দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে।

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে তখন এ কথা বললো ইহুদিবাদী এই কমান্ডার।#     

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।