করোনা মহামারিতে জেরবার আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i101294-করোনা_মহামারিতে_জেরবার_আমেরিকা
আমেরিকায় করোনাভাইরাসে আট লাখের বেশি মানুষ মারা গেছেন। বৈশ্বিক কোভিড-১৯ মহামারিতে মৃত্যুর হিসাবে আমেরিকা সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২১ ১৫:৫৩ Asia/Dhaka
  • করোনায় আমেরিকায় মারা গেছেন আট লাখ মানুষ
    করোনায় আমেরিকায় মারা গেছেন আট লাখ মানুষ

আমেরিকায় করোনাভাইরাসে আট লাখের বেশি মানুষ মারা গেছেন। বৈশ্বিক কোভিড-১৯ মহামারিতে মৃত্যুর হিসাবে আমেরিকা সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে।

আমেরিকায় করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়েছিল ওয়াশিংটনের সিয়াটলে। এরপর ৬৫০ দিন পেরিয়ে দেশটিতে এখন আট লাখের বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। হিসাব করলে দেখা যায়, করোনাভাইরাসে প্রতিদিন গড়ে এক হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

বিশ্বে মোট জনসংখ্যার শতকরা চার ভাগের বসবাস আমেরিকায় কিন্তু করোনায় মৃত্যুর শতকরা ১৫ জন মার্কিন নাগরিক।

আমেরিকায় ২০২০ সালে করোনাভাইরাসে যে পরিমাণে মানুষ মারা গেছে তার চেয়ে করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট ২০২১ সালে বেশি মানুষ মারা গেছে। যদিও আমেরিকায় করোনাভাইরাসের টিকা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং বিনামূল্যে দেয়া হচ্ছে তারপরেও দেশটির বহু মানুষ এখনো টিকা নেয়ার বিরোধিতা করছেন।

আমেরিকায় কারোনায় মারা যাওয়া লোকজনের সমাধি

চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত সাড়ে চার লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন যার অর্থ হচ্ছে আমেরিকায় করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর শতকরা ৫৭ ভাগ চলতি বছরেই ঘটেছে। চলতি বছর যে সমস্ত মানুষ করোনায় মারা গেছেন তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেন নি।

মাত্র ১১১ দিনে আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ছয় লাখ থেকে সাত লাখে উঠেছে। তারপরের এক লাখ মানুষ মারা গেছেন মাত্র ৭৩ দিনে।

আমেরিকার চেয়ে অন্য দেশগুলোতে করোনায় মৃত্যুর হার কমে গেছে। শিল্পোন্নত সাতটি দেশের মধ্যে সবচেয়ে আমেরিকাতেই করোনাভাইরাসে বেশি মানুষের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।