ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতা করতে ইরান প্রস্তুত
https://parstoday.ir/bn/news/world-i104508-ইউক্রেন_সংঘাতের_শান্তিপূর্ণ_সমাধানে_মধ্যস্থতা_করতে_ইরান_প্রস্তুত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। একইসঙ্গে ইরান এই দুটি দেশের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ০৭:১০ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি
    ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। একইসঙ্গে ইরান এই দুটি দেশের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে।

গতকাল (রোববার) ইরানের মন্ত্রিসভার অধিবেশনে বক্তৃতা করার সময় এ কথা বলেন তিনি

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তেহরান বলদর্পী এবং আত্মসমর্পণের জন্য বল প্রয়োগ- উভয়েরই বিরোধিতা করে। পাশাপাশি সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি ইরান সমর্থন জানান।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ভৌগলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতি ইরান সমর্থন দিলেও তেহরান এটি ভালোভাবেই উপলব্ধি করে যে, গত কয়েক দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সম্প্রসারণবাদিতার কারণে নিরাপত্তা ও উদ্বেগ বেড়েই চলেছে

মন্ত্রিসভায় দেয়া বক্তৃতায় প্রসিডেন্ট রায়িসি আরো বলেন, "আমরা জোরালোভাবে বিশ্বাস করি কূটনীতি এবং আন্তর্জাতিক রীতি-নীতির প্রতি আন্তরিক আনুগত্যতা চলমান সঙ্কটের দীর্ঘস্থায়ী এবং ন্যায্য পথ দেখিয়ে দিতে পারে।"

গত বৃহস্পতিবার থেকে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে সামরিক অভিযান চালানো শুরু করে। ইউক্রেনের সেনারাও পাল্টা হামলা চালাচ্ছে। এতে বহু প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে।#  

পার্সটুডে/এসআইবি/২৮