মধ্য আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হলো মার্কিন নৌবাহিনীর ২ যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i10549-মধ্য_আকাশে_সংঘর্ষের_পর_বিধ্বস্ত_হলো_মার্কিন_নৌবাহিনীর_২_যুদ্ধবিমান
মার্কিন নৌবাহিনীর দুইটি এফ/এ-১৮ জঙ্গিবিমান মধ্য আকাশে সংঘর্ষের পর পর বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, রুটিন প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৮, ২০১৬ ০৬:০৮ Asia/Dhaka
  • মধ্য আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হলো মার্কিন  নৌবাহিনীর ২ যুদ্ধবিমান

মার্কিন নৌবাহিনীর দুইটি এফ/এ-১৮ জঙ্গিবিমান মধ্য আকাশে সংঘর্ষের পর পর বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, রুটিন প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটেছে।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উত্তর ক্যারোলিনা উপকূলে মার্কিন নৌবাহিনীর দুইটি সুপার হরনেট বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকালে জঙ্গিবিমান দুইটির মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র। এ ঘটনায় বিমান দুইটির চার আরোহীর সবাই আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, আকাশে ওড়ার সময় ভুলের কারণে এমনটি ঘটেছে। এ বিষয়ে আরো তদন্ত চলেছে। এফ-১৮ হরনেট বিমানের উন্নত সংস্করণ এফ/এ-১৮ সুপার হরনেট। সব আবহাওয়ায় ব্যবহার উপযোগী এ যুদ্ধবিমানকে হামলার কাজে ব্যবহার করা যায় এবং মার্কিন নৌবাহিনীর ১০ বিমানবাহী রণতরীকে উড়তে পারে এফ/এ-১৮।#

পার্সটুডে/মূসা রেজা/২৮