আমেরিকায় সংঘর্ষে পুলিশসহ ৮ জন হতাহত
https://parstoday.ir/bn/news/world-i10708-আমেরিকায়_সংঘর্ষে_পুলিশসহ_৮_জন_হতাহত
আমেরিকার হিউস্টন অঙ্গরাজ্যে গুলিবর্ষণের ঘটনায় আট ব্যক্তি হতাহত হয়েছে। টেক্সাসের পুলিশ বলেছে, পুলিশের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গুলি বিনিময়ের ঘটনায় মোট দু’জন হামলাকারী, চারজন পথযাত্রী ও দু’জন পুলিশ হতাহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ৩০, ২০১৬ ০৬:৪৮ Asia/Dhaka
  • আমেরিকায় সংঘর্ষে পুলিশসহ ৮ জন হতাহত

আমেরিকার হিউস্টন অঙ্গরাজ্যে গুলিবর্ষণের ঘটনায় আট ব্যক্তি হতাহত হয়েছে। টেক্সাসের পুলিশ বলেছে, পুলিশের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গুলি বিনিময়ের ঘটনায় মোট দু’জন হামলাকারী, চারজন পথযাত্রী ও দু’জন পুলিশ হতাহত হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, সংঘর্ষে একজন পুলিশ নিহত হয়েছে এবং অপর এক পুলিশকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মারাত্মক আহত তিনজন পথযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা অত্যন্ত শক্তিশালী AR-15 অস্ত্র দিয়ে পুলিশের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায় অন্যদিকে টহলরত পুলিশও তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। #

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৩০