রাশিয়ার ক্ষেপণাস্ত্র শক্তির সামনে টিকবে না ইসরাইলের আয়রন ডোম: ইউক্রেন
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কোনো প্রয়োজন নেই কারণ এটি রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মুখে টিকতে পারবে না।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ শনিবার ফোর্বস শীর্ষ সম্মেলনে একথা বলেছেন। তিনি বলেন, “আমরা সবাই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম জানি কিন্তু এটি ১০০% সুরক্ষা দিতে সক্ষম নয়।”
তিনি বলেন, "সত্যি কথা বলতে কি আমি ইসরাইলে গিয়েছিলাম এবং তাদের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ও রাষ্ট্রীয় কোম্পানির সাথে কথা বলেছি। আয়রন ডোম তৈরি করা হয়েছে ধীর, কম উচ্চতার এবং কম ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য এবং এটি মূলত গ্যারেজে তৈরি হয়েছে। আয়রন ডোম ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর নয়।”

রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র
গত বছরের মে মাসে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজার প্রতিরোধ যোদ্ধারা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে কিন্তু ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সে সমস্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে ব্যর্থ হয়। অথচ এই ব্যবস্থা নিয়ে ইহুদিবাদী ইসরাইল ব্যাপক গর্ব করে থাকে।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।