আফগানিস্তানে আমেরিকার অর্জন রক্ত, হানাহানি আর পরাজয়: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i117032-আফগানিস্তানে_আমেরিকার_অর্জন_রক্ত_হানাহানি_আর_পরাজয়_ইরানের_প্রেসিডেন্ট
আফগানিস্তানে অবস্থানের মাধ্যমে রক্ত, হানাহানি ও পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এ কথা বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০২২ ১৩:১০ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসি
    প্রেসিডেন্ট রায়িসি

আফগানিস্তানে অবস্থানের মাধ্যমে রক্ত, হানাহানি ও পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এ কথা বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

তিনি আজ (শনিবার) তেহরানে সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক উচ্চ পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় এ কথা বলেন।

রায়িসি বলেন, এই অঞ্চলের চাহিদা ও বাস্তবতাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। এ কারণে বারবারই তারা ব্যর্থ হয়েছে। আফগানিস্তানে তারা ২০ বছর ছিল, কিন্তু রক্ত-হানাহানি ও পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পায়নি।

এ সময় তিনি সমাজের মানুষকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে সমাজকে সীমাবদ্ধ করা সম্ভব নয়, কিন্তু জনগণ বিশেষকরে তরুণ সমাজকে সাংস্কৃতিক পথনির্দেশনা দিয়ে সঠিক পথে পরিচালনা করতে হবে। এর ফলে সাংস্কৃতিক আগ্রাসন এবং চিন্তা ও বিশ্বাসের ওপর আঘাত ঠেকানো সম্ভব হবে।

গত বছরের আগস্টে আফগানিস্তান থেকে সরে যায় আমেরিকা। সেখানে ২০ বছর অবস্থান করলেও নিরাপত্তাসহ কোনো পরিস্থিতিরই উন্নতি ঘটাতে পারেনি তারা।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।