মার্কিন ক্লাবে গোলাগুলির ঘটনায় মুসলিম পরিষদের নিন্দা: উগ্রপন্থীরা জড়িত
‘মুসলিম-আমেরিকান সম্পর্ক বিষয়ক পরিষদ’ ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি গে নাইট ক্লাবে গোলাগুলির ঘটনার নিন্দা জানিয়েছে। এই পরিষদ আমেরিকায় মুসলমানদের অধিকার ও স্বার্থ দেখাশোনাকারী সর্ববৃহৎ সংস্থা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মুসলিম-আমেরিকান সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান নিহাদ আওয়াদ গতকাল(রবিবার) স্থানীয় মুসলিম নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ওই নিন্দা জানান। তিনি বলেছেন, সন্ত্রাসী এবং উগ্রপন্থীরা ওই হামলার সঙ্গে জড়িত রয়েছে। নিহাদ আওয়াদ আরো বলেছেন, এ ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর মুসলিম বিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সেদেশে মুসলমানদের প্রবেশে বাধা দেয়ার আহবান জানিয়েছিলেন। তিনি অরল্যান্ডোর গে নাইট ক্লাবে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ওবামার পদত্যাগের দাবি জানিয়েছেন।
এদিকে, প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মার্কিন ফেডারেল পুলিশ এফবিআই'র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অরল্যান্ডোর ওই গে নাইট ক্লাবে গোলাগুলির ঘটনায় নিহতরে সংখ্যা বেড়ে অন্তত ৫০- এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫৩ জন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এ ঘটনার সঙ্গে দায়েশ জড়িত রয়েছে।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/১৩