সিরিয় সরকারের ওপর হামলা চালাতে মার্কিন কূটনীতিকদের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i12262-সিরিয়_সরকারের_ওপর_হামলা_চালাতে_মার্কিন_কূটনীতিকদের_আহ্বান
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের ওপর সামরিক হামলা চালানোর জন্য ৫০ জনের বেশি কূটনীতিক মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১৭, ২০১৬ ০৭:৫৫ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র দপ্তর
    মার্কিন পররাষ্ট্র দপ্তর

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের ওপর সামরিক হামলা চালানোর জন্য ৫০ জনের বেশি কূটনীতিক মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, বাশার আসাদ সরকারের ওপর বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আহ্বান জানিয়ে ৫১ জন কূটনীতিক অভ্যন্তরীণ একটি দলিলে সই করেছেন। গোপন দলিলে সই করা কর্মকর্তারা মার্কিন সরকারকে বিভিন্ন সময় সিরিয়া ইস্যুতে পরামর্শ দিয়ে থাকেন।

ওই দলিলে বলা হয়েছে, আসাদকে থামাতে ব্যর্থ হলে দায়েশের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আবেদনই কেবল বাড়বে যদিও তারা এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে কৌশলগত বিপর্যয়ের মধ্যে রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সিরিয়া সরকারের ওপর সামরিক হামলা চালানোর জন্য ওই দলিলে বার বার আহ্বান জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এ দলিলকে গোপনীয় কূটনৈতিক বার্তা বলে এর অস্তিত্বের কথা স্বীকার করেছে তবে তাতে কী আছে তা জানাতে চায় নি। দলিলের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “দলিলটি হয়ত মার্কিন পরবর্তী প্রশাসনের জন্য বৈদেশিক নীতির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ করবে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭