‘ব্রিটিশ এমপি হত্যাকারীর সঙ্গে মার্কিন নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর যোগাযোগ ছিল’
https://parstoday.ir/bn/news/world-i12277-ব্রিটিশ_এমপি_হত্যাকারীর_সঙ্গে_মার্কিন_নয়া_নাৎসীবাদী_গোষ্ঠীর_যোগাযোগ_ছিল’
ব্রিটিশ রাজনীতিবিদ এবং লেবার পার্টির এমপি জো কক্স’-কে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে মার্কিনভিত্তিক নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। ঘরে বন্দুক তৈরির এবং বিস্ফোরক বানানো সংক্রান্ত বইপত্র নাৎসীবাদী গোষ্ঠীর কাছ থেকে সে কিনেছে বলে প্রমাণ পাওয়া গেছে। উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতার ওপর নজরদারিতে নিযুক্ত আমেরিকাভিত্তিক সংস্থা সার্দান প্রোভার্টি ল সেন্টার আজ(শুক্রবার) এ তথ্য দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১৭, ২০১৬ ১০:৪১ Asia/Dhaka
  • ‘ব্রিটিশ এমপি হত্যাকারীর সঙ্গে মার্কিন নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর যোগাযোগ ছিল’

ব্রিটিশ রাজনীতিবিদ এবং লেবার পার্টির এমপি জো কক্স’-কে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে মার্কিনভিত্তিক নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। ঘরে বন্দুক তৈরির এবং বিস্ফোরক বানানো সংক্রান্ত বইপত্র নাৎসীবাদী গোষ্ঠীর কাছ থেকে সে কিনেছে বলে প্রমাণ পাওয়া গেছে। উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতার ওপর নজরদারিতে নিযুক্ত আমেরিকাভিত্তিক সংস্থা সার্দান প্রোভার্টি ল সেন্টার আজ(শুক্রবার) এ তথ্য দিয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম পুলিশ প্রকাশ করে নি কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে ৫২ বছর বয়সী সন্দেহভাজন হত্যাকারীর নাম টোমি মেয়ার বলে জানানো হয়েছে। গতকাল জো কক্স’র ওপর হামলার ঘটনার একটু পরেই টোমিকে আটক করা হয়।

সার্দান প্রোভার্টি ল সেন্টার জানিয়েছে, মার্কিনভিত্তিক শ্বেতাঙ্গ উগ্রবর্ণবাদী গোষ্ঠী ন্যাশনাল অ্যালায়েন্সের সঙ্গে টোমি মেয়ারের দীর্ঘদিনের যোগাযোগ ছিল। এছাড়া, ১৯৯৯ সালে এ উগ্রবাদী গোষ্ঠীর কাছ থেকে ম্যানুয়াল কিনেছে মেয়ার। এতে অন্যান্য বিষয়ের মধ্যে ঘরে কি করে পিস্তল বানাতে হবে সে সংক্রান্ত নির্দেশিকা ছিল। এ ছাড়া, বিস্ফোরক সংক্রান্ত ম্যানুয়ালও কিনেছে মেয়ার। এ সব বাবদ ন্যাশনাল অ্যালায়েন্সকে সব মিলিয়ে প্রায় ৬২০ ডলার দিয়েছে মেয়ার।

এদিকে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার থেকে প্রকাশিত একটি সাময়িকীর গ্রাহক ছিল মেয়ার। হোয়াইট রাইনো ক্লাব নামের উগ্র বর্ণবাদী একটি গোষ্ঠী এ সাময়িকী প্রকাশ করে।

কক্সকে ঘরে তৈরি বা প্রাচীন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে ব্রিটিশ পুলিশ এখনো কোনো বক্তব্য দেয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৭