ন্যাটো হচ্ছে মূল সমস্যা সৃষ্টিকারী
https://parstoday.ir/bn/news/world-i125540-ন্যাটো_হচ্ছে_মূল_সমস্যা_সৃষ্টিকারী
চীন অভিযোগ করেছে, ন্যাটো সামরিক জোট হচ্ছে আসল সমস্যা সৃষ্টিকারী এবং তারাই স্নায়যুদ্ধ তৈরি করেছে, পাশাপাশি সারা বিশ্বে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০২৩ ১৭:১২ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাঙ জুন
    জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাঙ জুন

চীন অভিযোগ করেছে, ন্যাটো সামরিক জোট হচ্ছে আসল সমস্যা সৃষ্টিকারী এবং তারাই স্নায়যুদ্ধ তৈরি করেছে, পাশাপাশি সারা বিশ্বে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখেছে।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাঙ জুন গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এসব কথা বলেন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শেষে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে চীনকে নানা রকম সংকট সৃষ্টিকারী পদক্ষেপ নেয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। এর জবাবে চীনা রাষ্ট্রদূত ন্যাটো জোটকে দায়ী করে বিবৃতি দিলেন। 

ন্যাটো জোটের যৌথ বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, চীনের এই ধরনের পদক্ষেপের কারণে পশ্চিমা সামরিক জোটের স্বার্থ হুমকির মুখে পড়েছে।

ন্যাটো জোটের এই অভিযোগকে চীনের রাষ্ট্র ভুয়া এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মার্কিন  নেতৃত্বাধীন সামরিক জোট এখনো স্নায়ু যুদ্ধের মানসিকতা পোষণ করে।

চীনা রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন, ন্যাটো জোট নিজেকে প্রতিরক্ষামূলক জোট হিসেবে দাবি করলেও তারা বিভিন্ন জায়গায় সংঘাত সৃষ্টির উস্কানি দেয়। এছাড়া আঞ্চলিক জোট হিসেবে তুলে ধরলেও তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে সেই নীতি লঙ্ঘন করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।