উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা: আমেরিকা বলল, হামলা মোকাবেলায় প্রস্তুত
https://parstoday.ir/bn/news/world-i12664-উ._কোরিয়ার_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_আমেরিকা_বলল_হামলা_মোকাবেলায়_প্রস্তুত
মার্কিন পররাষ্ট্র দফতর উত্তর কোরিয়ার মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা করে বলেছে, পিয়ংইয়ং’এর যে কোনো হামলা বা হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২২, ২০১৬ ০৭:২৫ Asia/Dhaka
  • উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা: আমেরিকা বলল, হামলা মোকাবেলায়  প্রস্তুত

মার্কিন পররাষ্ট্র দফতর উত্তর কোরিয়ার মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা করে বলেছে, পিয়ংইয়ং’এর যে কোনো হামলা বা হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি আজ(বুধবার) বলেন, উত্তর কোরিয়ার দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে অবহিত আছে আমেরিকা। আমেরিকার তার আঞ্চলিক মিত্র ও অংশীদারদের নিয়ে অব্যাহত ভাবে পরিস্থিতি মূল্যায়ন করছে বলেও জানান তিনি।

Image Caption
Image Caption

 

তিনি আরো বলেন, আমেরিকা নিজেকে এবং তার মিত্রদেরকে যে কোনো হামলা বা উস্কানি থেকে রক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার চিফস অব স্টাফ পিয়ংইয়ং’এর দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে নিশ্চিত করেছে। এ সব ক্ষেপণাস্ত্র মাসুদান এবং এর পাল্লা তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২