রাশিয়ার পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, অন্তত ২৭ জন নিহত
রাশিয়ার ককেশাস অঞ্চলের প্রদেশ দাগেস্তানের একটি পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত এবং একশোর বেশি মানুষ আহত হয়েছে।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনা তদন্তের জন্য এরইমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।দাগেস্তানের মাখাচকালা শহরের একটি পেট্রল স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
একটি কার মেরামতের কারখানা থেকে আগুন শুরু হওয়ার পর পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বহু ঘরবাড়ি এবং গাড়ি বিধ্বস্ত হয়।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এবং রিয়া নভোস্তি জানিয়েছে, এরইমধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে।কাস্পিয়ান সাগর তীরবর্তী মাখাচকালা শহরে ৬ লাখ রুশ নাগরিকের বসবাস রয়েছে। এই শহরের সাথে চেচনিয়ার সীমান্ত রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৫