এবার আরকানসাসে আরেকটি মার্কিন সেতুতে জাহাজের আঘাত
https://parstoday.ir/bn/news/world-i136188-এবার_আরকানসাসে_আরেকটি_মার্কিন_সেতুতে_জাহাজের_আঘাত
আমেরিকার আরকানসাস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতুতে আঘাত করেছে একটি মার্কিন মালবাহী জাহাজ। এ ঘটনার পর ওকলাহোমা স্টেট পেট্রোল কর্তৃপক্ষ সেতুর সাথে যুক্ত হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩১, ২০২৪ ১৪:২৭ Asia/Dhaka
  • এবার আরকানসাসে আরেকটি মার্কিন সেতুতে জাহাজের আঘাত

আমেরিকার আরকানসাস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতুতে আঘাত করেছে একটি মার্কিন মালবাহী জাহাজ। এ ঘটনার পর ওকলাহোমা স্টেট পেট্রোল কর্তৃপক্ষ সেতুর সাথে যুক্ত হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে ভিন্ন পথে চলাচলের অনুরোধ করেছে। সেতু পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। 

তবে কী কারণে জাহাজটি সেতুতে আঘাত করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামজিক মাধ্যম এক্স পেইজে প্রচারিত ভিডিওতে দেখা যায়, জাহাজের আঘাতে সেতুর সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কী সেতুতে কার্গো হলার ‘এমভি ডালি’ আঘাত হানার  এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে আরকানসাস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতু জাহাজের আঘাতে ক্ষতিগ্রস্ত হলো। গত মঙ্গলবার মালবাহী জাহাজটি ২.৬ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট সেতুতে আঘাতে করে যার ফলে অন্তত ছয়জন নিহত হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।