আমেরিকা-দ. কোরিয়ার ওপর হামলা চালাব: উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i14266-আমেরিকা_দ._কোরিয়ার_ওপর_হামলা_চালাব_উ._কোরিয়া
উত্তর কোরিয়া আজ (সোমবার) হুঁশিয়ারি দিয়ে বলেছে, অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ওপর সরাসরি সামরিক হামলা চালানো হবে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে সামরিক হামলার হুমকি দিয়ে বলেছে, “দেশ দুটিকে নির্মম প্রতিশোধের মুখে পড়তে হবে।”
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১১, ২০১৬ ১৩:৪৭ Asia/Dhaka
  • মার্কিন থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    মার্কিন থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

উত্তর কোরিয়া আজ (সোমবার) হুঁশিয়ারি দিয়ে বলেছে, অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ওপর সরাসরি সামরিক হামলা চালানো হবে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে সামরিক হামলার হুমকি দিয়ে বলেছে, “দেশ দুটিকে নির্মম প্রতিশোধের মুখে পড়তে হবে।”

রাশিয়া গতকাল আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে বলেছে, থাড ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে দেশ দুটিকে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে। তার একদিন পর উত্তর কোরিয়া আজ এ হুমকি দিল। থাড মোতায়েনকে কন্দ্রে করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার রাষ্ট্রদূত তলব করেছে চীন।

উত্তর কোরিয়া আজ আরো বলেছে, “দক্ষিণ কোরিয়ার মাটিতে থাড আনা হয়েছে বলে খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পক্ষ থেকে সামরিক হামলা শুরু হবে এবং দক্ষিণ কোরিয়াকে আগুনের সমুদ্রে পরিণত করা হবে।” তবে সিউল বলছে, থাড মোতায়েনের জন্য জায়গা নির্ধারণের কাজ চলছে এবং কয়েকদিনের মধ্যে তা নিশ্চিত করা হবে। আগামী ২০১৭ সালের শেষ দিকে এ ব্যবস্থা চালু করা হবে বলেও সিউল জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১