ক'টি সংক্ষিপ্ত বিশ্ব-সংবাদ: মার্কিন অর্থনীতির জন্য ঠান্ডা বড়দিন, হুথি নেতার হুঁশিয়ারি....
আরেফ: ইরান আঞ্চলিক জ্বালানি বিনিময়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ
পার্স টুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেছেন: ইউরেশিয়ান ইউনিয়নের পাশাপাশি আঞ্চলিক দেশগুলির সাথে জ্বালানি বাণিজ্য বিকাশের মাধ্যমে, ইসলামী প্রজাতন্ত্র ইরান আঞ্চলিক জ্বালানি বিনিময়ের কেন্দ্রে পরিণত হবে।
শুক্রবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সভাপতিত্বে আঞ্চলিক জ্বালানি বাণিজ্য পরিচালনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানকে একটি আঞ্চলিক জ্বালানি বিনিময় কেন্দ্রে রূপান্তরের ব্যবস্থা এবং পরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করা হয়।
পার্সটুডে জানিয়েছে, এই বৈঠকে, আরেফ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র নীতির প্রতিবেশী-পরায়নতার পাশাপাশি আঞ্চলিক দেশগুলির সাথে সম্পর্ক ও সহযোগিতার উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আঞ্চলিক চুক্তি ও জোটে সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন: "ইউরেশিয়ান ইউনিয়ন এবং আঞ্চলিক দেশগুলির সাথে জ্বালানি বাণিজ্য উন্নয়নের মাধ্যমে, ইসলামী প্রজাতন্ত্র ইরান আঞ্চলিক জ্বালানি বিনিময়ের কেন্দ্রে পরিণত হবে।"
আনসারুল্লাহ নেতা: আমেরিকা ও পশ্চিমাদের সমর্থনে ইহুদিবাদী ইসরায়েল অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে
ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুল মালিক আল-হুথি বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এবং পশ্চিমাদের অব্যাহত সমর্থনে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন ও লেবাননে অপরাধ চালিয়ে যাচ্ছে এবং সিরিয়ায়ও আক্রমণ করছে। সাইয়্যেদ আবদুল মালেক হুথি ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েল ও মার্কিন মদদপুষ্ট অপরাধযজ্ঞের কথা তুলে ধরে বলেছেন, এই শত্রুরা হত্যাযজ্ঞ ও নৈরাজ্যকে স্বাভাবিক বিষয়ে পরিণত করতে চায়।
মার্কিন অর্থনীতির জন্য ঠান্ডা বড়দিন
বড়দিনের ছুটির পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক প্রতিবেদনগুলি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি ভোক্তাদের আস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাসের ইঙ্গিত দিয়েছে। এই পতন উচ্চ মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির পরিণতি সম্পর্কে অব্যাহত উদ্বেগের প্রতিফলন। গত সপ্তাহে, ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে মার্কিন অর্থনীতিতে নভেম্বর মাসে ৬৪,০০০ কর্মসংস্থান তৈরি হয়েছে, কিন্তু অক্টোবরে ১০৫,০০০ কর্মসংস্থান কমেছে। উল্লেখ্য, নভেম্বর মাসে বেকারত্বের হার ৪.৬% এ পৌঁছেছে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ স্তর।
আফ্রিকান ইউনিয়ন: "সোমালিল্যান্ড"কে স্বীকৃতি দেয়ার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হবে
আফ্রিকা থেকে খবর এসেছে, আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ বলেছেন যে আফ্রিকান ইউনিয়ন "সোমালিল্যান্ড" অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার যেকোনো পদক্ষেপ বা উদ্যোগের সম্পূর্ণ বিরোধিতা করে এবং সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি আরও বলেন: "সোমালিয়ার ঐক্যকে ক্ষুণ্ন করার বা এর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করার যেকোনো পদক্ষেপ আফ্রিকান ইউনিয়নের মৌলিক নীতির পরিপন্থী এবং এটি একটি বিপজ্জনক নজির হয়ে উঠতে পারে যা সমগ্র আফ্রিকা মহাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী মন্দ পরিণতি বয়ে আনবে।"
মাদুরো: ভেনেজুয়েলার সাথে আমেরিকা যুদ্ধ করছে আমাদের খনিজ ও তেল-সম্পদ লুণ্ঠনের জন্য
ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে সঙ্কটের মধ্যে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তার দেশের বিরুদ্ধে বারবার মার্কিন হুমকির জবাবে বলেছেন যে তিনি একটি অজুহাত এবং আমেরিকার লক্ষ্য হল তার দেশের তেল, ভূগর্ভস্থ সম্পদ এবং বিরল খনিজ পদার্থ লুণ্ঠন করা। মাদুরো আরও বলেন, "ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কখনই তার ওপর উপনিবেশবাদী মডেল চাপিয়ে দিতে সফল হবে না।" #
পার্স টুডে/এমএএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।