ব্রিটেনের শপিং মল, ফিলিস্তিনি সমর্থকদের হৈচৈয়ের দৃশ্য
https://parstoday.ir/bn/news/world-i155520-ব্রিটেনের_শপিং_মল_ফিলিস্তিনি_সমর্থকদের_হৈচৈয়ের_দৃশ্য
পার্সটুডে- ক্রিসমাসের উৎসব এবং ব্রিটেনে নববর্ষের কেনাকাটার জোয়ার যখন তুঙ্গে, তখন ফিলিস্তিনি অধিকারের সমর্থকরা শপিং মলগুলিতে বিশাল ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থকদের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করেছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৫ ১৭:২৬ Asia/Dhaka
  • • ব্রিটেনের শপিং মল, ফিলিস্তিনি সমর্থকদের হৈচৈয়ের দৃশ্য
    • ব্রিটেনের শপিং মল, ফিলিস্তিনি সমর্থকদের হৈচৈয়ের দৃশ্য

পার্সটুডে- ক্রিসমাসের উৎসব এবং ব্রিটেনে নববর্ষের কেনাকাটার জোয়ার যখন তুঙ্গে, তখন ফিলিস্তিনি অধিকারের সমর্থকরা শপিং মলগুলিতে বিশাল ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থকদের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করেছে।

পার্সটুডে জানিয়েছে, নববর্ষের কেনাকাটায যখন তুঙ্গে এবং ব্রিটিশ শপিং মলগুলি, বিশেষ করে লন্ডনে লোকে পরিপূর্ণ, তখন ইহুদিবাদী ইসরায়েল এবং এই তাদের অর্থায়নকারী সংস্থাগুলির বিরুদ্ধে বিক্ষোভকারীরা "ফ্রি প্যালেস্টাইন" এবং "ইসরায়েলের সমর্থকদের লজ্জা" স্লোগান দিয়ে সকলকে ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থনকারী সংস্থাগুলির পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা, ইসরায়েলকে সমর্থনকারী সংস্থাগুলির নাম উল্লেখ করে এবং এসব সংস্থা বন্ধের দাবি জানিয়ে জোর দিয়ে বলেছে, "আমরা তোমাদের ভ্যাম্পায়ার ব্যবসা চালিয়ে যেতে দেব না যখন তোমাদের অর্থ ফিলিস্তিনি শিশুদের টুকরো টুকরো করার জন্য ব্যবহার করা হচ্ছে, এবং হাজার হাজার শিশু এতিম হচ্ছে, এমনকি খাদ্য ও পানিও গাজার ধ্বংসস্তূপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।" এই শপিং সেন্টারগুলোতে উপস্থিতদের উদ্দেশ্যে তারা তাদের স্লোগানে আরও বলেছে, 'যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ক্রয়ের মাধ্যমে ভ্যাম্পায়ারিক ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করবে, ততক্ষণ তোমরা তাদের অপরাধের সাথে জড়িত।' ফিলিস্তিনের সমর্থকরা সাধারণ জনগণকে কেনাকাটার সময় ইসরায়েলকে সমর্থনকারী কোম্পানিগুলির তালিকার দিকে মনোযোগ দেওয়ার এবং তাদের কাছ থেকে পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এই শপিং সেন্টারগুলির নিরাপত্তারক্ষীরা ফিলিস্তিনের সমর্থকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের এই মার্কেট থেকে বহিষ্কার করার চেষ্টা করে, যার ফলে এই মার্কেটগুলোতে থাকা বেশ কয়েকজন মানুষ ফিলিস্তিনের এই সমর্থকদের সমর্থনে যোগ দেয় এবং কিছু লোক ফিলিস্তিনের সমর্থকদের সাথেও যোগ দেয় এবং কথা বলে।

ইসরায়েলকে আর্থিকভাবে সমর্থনকারী কোম্পানিগুলোর পণ্য বর্জনের ফলে এই কোম্পানিগুলির বিশাল ক্ষতি হয়েছে এবং ক্রয় হ্রাস ও তাদের প্রতি মানুষের ক্রোধ ও ঘৃণার কারণে এই কোম্পানিগুলির শত শত শাখাও বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলকে সমর্থনকারী কোম্পানিগুলো থেকে মানুষের ক্রয় হ্রাসের পর, এই কোম্পানিগুলি তাদের ক্ষতি পূরণ করতে এবং এই কোম্পানিগুলি থেকে না কেনার আহ্বান কাটিয়ে উঠে লোকেদের কিনতে উৎসাহিত করার জন্য বিশেষ ছাড়ের আশ্রয় নিয়েছে, তবে প্রমাণ রয়েছে যে তারা এই কৌশল দিয়েও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি।#

পার্সটুডে/এমআরএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।