শত্রুর লক্ষ্য ইরানকে দুর্বল করা: আরাকচি
রাজনৈতিক প্রতারণার ফাঁদে পা দেবেন না: লন্ডনের কর্মকর্তাদেরকে তেহরান
-
যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী মুসাভি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের সাথে একটি অনলাইন বৈঠক করেছেন।
পার্সটুডে জানিয়েছে, মঙ্গলবার, ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের সাথে এক অনলাইন বৈঠকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন: বিদেশে যারা প্রতিনিধিত্ব করছেন ইরানি জাতির ন্যায্য অবস্থান ব্যাখ্যা করা তাদের জন্য খুব প্রয়োজনীয় একটি দায়িত্ব। ইরানে সাম্প্রতিক অস্থিরতা এবং সংগঠিত নৈরাজ্যের আলোকে, আরাকচি দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইহুদিবাদী সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। সেইসাথে তিনি গত সপ্তাহের আইএসআইএস-এর মতো অপরাধকে ১২ দিনের যুদ্ধের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন যা ইরানকে দুর্বল করা এবং নিরাপত্তাহীন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল।
'রাজনৈতিক প্রতারণার' ফাঁদে পা দেবেন না: লন্ডনকে তেহরান
যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভি দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হামিশ ফ্যালকনারের সাথে এক বৈঠকে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তেহরানের অবস্থান ব্যাখ্যা করেছেন। পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা তৈরির বিপজ্জনক ষড়যন্ত্র সম্পর্কে তিনি সতর্ক করে লন্ডনের প্রতি আহ্বান জানান কৌশলগত সতর্কতার সাথে কাজ করার জন্য। সেইসঙ্গে এই ষড়যন্ত্রকে উত্তেজনা ও আরও বেশি অস্থিতিশীলতা তৈরি করতে না দেওয়ারও আহ্বান জানান। যুক্তরাজ্যে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস, সামাজিক নেটওয়ার্ক এক্স-এ একটি বার্তা প্রকাশ করে জোর দিয়ে বলেছে, এই বৈঠকে লন্ডনকে কৌশলগত সতর্কতা অবলম্বন করা উচিত। 'এই বিপজ্জনক ষড়যন্ত্র বা রাজনৈতিক প্রতারণার' মধ্যে নিজেকে আটকে ফেলা উচিত হবে না, এটি এমন এক ষড়যন্ত্র যার ফলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
গ্রিনল্যান্ড দখলে আমেরিকার তাড়াহুড়ো করা উচিত: ট্রাম্পকে মেদভেদেভের কটাক্ষ
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, গ্রিনল্যান্ডকে আমেরিকার ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রস্তুতির কথা উল্লেখ করে পরামর্শ দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে তাড়াহুড়ো করা উচিত। কারণ গণভোট আয়োজনের মাধ্যমে এ অঞ্চলটি রাশিয়ার সাথে সংযুক্ত হবার সম্ভাবনা তৈরি হতে পারে। ইতিমধ্যে, গ্রিনল্যান্ড সরকার ঘোষণা করেছে, গ্রিনল্যান্ড দ্বীপটি ডেনমার্কের এবং দ্বীপটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।
গত ২ দিনে গাজায় ২৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন
গাজার সরকারি তথ্য বিভাগ ঘোষণা করেছে যে গত ২ দিনে ঘরবাড়ি ধ্বংসসহ অন্তত ৭ হাজার তাঁবু ধ্বংস হয়েছে এবং কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইউনিসেফ আরও জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন ইসরায়েলি ড্রোন হামলায় শহীদ হন।
ফ্রান্সে ট্রাক্টর বিক্ষোভ
মেরকোসুর-ইইউ বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ইউরোপীয় কৃষকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শত শত ফরাসি ট্র্যাক্টর চালক প্যারিসের প্রধান সড়ক এবং ক্রসিং অবরোধ করতে রাজধানীতে যাচ্ছেন। মঙ্গলবার বিক্ষোভকারীরা দক্ষিণ আমেরিকার সাথে ইইউর বাণিজ্য চুক্তির প্রতিবাদে ৩৫০ টি ট্রাক্টর নিয়ে প্যারিসের রাস্তায় নেমেছিলেন। ওই চুক্তি নিম্ন আয়ের কর্মজীবিদের জীবিকাকে ব্যাহত করবে বলে বিক্ষোভকারীরা মনে করেন।#
পার্স টুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।