৬৫০ মার্কিন সেনা হতাহত: পিছু হটেছে ইউএসএস আব্রাহাম লিংকন
-
ব্রিগেডিয়ার জেনারেল আলী-মোহাম্মদ নায়িনি
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এ ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী-মোহাম্মদ নায়িনি বলেছেন, “যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে।” তিনি বলেন, “এটি স্বাভাবিক যে মার্কিনীরা এই বিষয়টি গোপন ও অস্বীকার করবে; তবে গোয়েন্দা নজরদারি ও যুদ্ধক্ষেত্রে আমাদের উপস্থিতির ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এক ঘটনায় ১৬০ জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে একাধিকবার লক্ষ্যবস্তু করেছে এবং যুক্তরাষ্ট্রের এমএসটি (MST) যুদ্ধ সহায়তা জাহাজ নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের তীব্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসির মুখপাত্র আরও জানান, নৌবাহিনী থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে নিক্ষেপ করা হয়। তিনি বলেন, জাহাজটি চাবাহার উপকূলের প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরের দিকে সরে যায়।#
পার্সটুডে/এমএআর/৩