রাশিয়া: বিনা কারণে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল
https://parstoday.ir/bn/news/world-i157868-রাশিয়া_বিনা_কারণে_ইরানে_হামলা_চালিয়েছে_আমেরিকা_ইসরায়েল
পার্সটুডে- রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এটি অযৌক্তিক হামলা।
(last modified 2026-03-18T10:01:12+00:00 )
মার্চ ১৭, ২০২৬ ১৫:২৪ Asia/Dhaka
  • জাখারোভা
    জাখারোভা

পার্সটুডে- রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এটি অযৌক্তিক হামলা।

তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানাচ্ছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে- ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা পশ্চিম এশিয়া অঞ্চলে সহিংসতাকে নতুন পর্যায়ে নিয়ে গেছে।

এতে বলা হয়েছে, ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের অর্থনৈতিক পরিণতি এই অঞ্চলের বাইরেও ক্রমবর্ধমানভাবে অনুভূত হবে। রাশিয়া পশ্চিম এশিয়ায় সংঘাতের একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ তুলে ধরতে সহায়তা করার জন্য নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। 

এদিকে,রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইরানের মিনাব শহরের একটি বালিকা স্কুলে মার্কিন-ইসরায়েলি সামরিক হামলাকে মারাত্মক অপরাধ হিসেবে অভিহিত করেছেন,ঐ হামলায় ১৬০ জনেরও বেশি ছাত্রী শহীদ হয়েছে এবং অনেকেই আহত আহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।