আবারো ইরান-মার্কিন আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তানের
https://parstoday.ir/bn/news/world-i158464-আবারো_ইরান_মার্কিন_আলোচনায়_বসার_প্রস্তাব_পাকিস্তানের
পার্সটুডে- পাকিস্তান সরকার প্রস্তাব করেছে, আগামী কয়েক দিনের মধ্যে এবং চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আয়োজন করতে চায় তারা।
(last modified 2026-04-14T12:07:04+00:00 )
এপ্রিল ১৪, ২০২৬ ১১:১৯ Asia/Dhaka
  • আবারো ইরান-মার্কিন আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তানের

পার্সটুডে- পাকিস্তান সরকার প্রস্তাব করেছে, আগামী কয়েক দিনের মধ্যে এবং চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আয়োজন করতে চায় তারা।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তাবটি এ শর্তের ওপর নির্ভরশীল যে, পক্ষগুলো আলোচনার স্থান পরিবর্তনের কোনো দাবি করবে না।

ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, প্রথম দফা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও, এই আলোচনা একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ এবং এটি কোনো বিচ্ছিন্ন বা ব্যর্থ প্রচেষ্টা হিসেবে দেখা উচিত নয়।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।