ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে পেন্টাগণের লুকোচুরি
-
ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে পেন্টাগণের লুকোচুরি
পার্সটুডে- আমেরিকান ওয়েবসাইট "ইন্টারসেপ্ট" লিখেছে: প্রতিরক্ষা দপ্তরের রেকর্ড থেকে ১৫ জন হতাহতের তথ্য উধাও হয়ে যাওয়া নিয়ে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না।
প্রতিবেদন অনুসারে, পেন্টাগন ইরান যুদ্ধে আহত আমেরিকার সৈন্যদের তাদের হতাহতের পরিসংখ্যান থেকে বাদ দিচ্ছে, যা থেকে স্পষ্টতই বোঝা তারা বিষয়টি গোপন করছে।
ওয়েবসাইটটি আরও যোগ করেছে: যুদ্ধ শেষ হওয়ার পর, পেন্টাগনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত এই সংখ্যা ধীরে ধীরে বেড়ে ৪২৮-এ পৌঁছেছিল। মঙ্গলবার, যুদ্ধে আহত সৈন্যের সংখ্যা ১৫ কমে যায় এবং প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য ছাড়াই মোট সংখ্যা ৪১৩-এ পৌঁছায়।
উপরোক্ত প্রতিবেদন অনুসারে, মার্কিন সরকার ইরান যুদ্ধে আহত ১৫ জন মার্কিন সৈন্যের তথ্য ব্যাখ্যাতীতভাবে তাদের সরকারি হতাহতের পরিসংখ্যান থেকে বাদ দিয়েছে।
ইরানের সফল পাল্টা সামরিক অভিযানে আমেরিকার সেনাদের হতাহতের সংখ্যার উপর এই কঠোর সেন্সরশিপের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের ৪০০ জন সৈন্য আহত হওয়ার কথা স্বীকার করেছে।
এই প্রেক্ষাপটে, ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)-এর মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে হতাহতের খবর প্রকাশ করেছে।
আমেরিকার পত্রিকাটি পেন্টাগনের বরাত দিয়ে জানিয়েছে যে, ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪০০ মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালালে আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত হয়, যার ফলে বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং বেশ কয়েকজন কমান্ডার ও বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন