রাশিয়া: লেবাননের ভূখণ্ড থেকে সরে যাক ইসরায়েল
https://parstoday.ir/bn/news/world-i158966-রাশিয়া_লেবাননের_ভূখণ্ড_থেকে_সরে_যাক_ইসরায়েল
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মিশনের প্রতি কোনো সম্মান দেখায় না।
(last modified 2026-04-29T05:33:42+00:00 )
এপ্রিল ২৯, ২০২৬ ১১:২৯ Asia/Dhaka
  • রাশিয়া: লেবাননের ভূখণ্ড থেকে সরে যাক ইসরায়েল

পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মিশনের প্রতি কোনো সম্মান দেখায় না।

তিনি আরও বলেন, ইসরায়েল ইউনিফিল সদস্যদের লক্ষ্যবস্তু বানায় এবং হত্যা করে।

নেবেনজিয়া বলেন, দখলদার ইসরায়েল যেন যুদ্ধবিরতি মেনে চলে এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসরণ করে লেবাননের ভূখণ্ড থেকে সরে যায়।

ইসরায়েলি বাহিনী লেবানন থেকে সরে না গেলে কোনো শান্তি চুক্তিই বাস্তবায়ন সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এস এ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন