স্টারমারের মন্ত্রিসভায় সংকট তীব্রতর: ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i159392-স্টারমারের_মন্ত্রিসভায়_সংকট_তীব্রতর_ব্রিটিশ_স্বাস্থ্যমন্ত্রীর_পদত্যাগ
পার্সটুডে- ব্রিটিশ সরকারের সংকট তীব্রতর হওয়ায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন।
(last modified 2026-05-15T03:13:01+00:00 )
মে ১৫, ২০২৬ ০৯:১০ Asia/Dhaka
  • • ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং
    • ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং

পার্সটুডে- ব্রিটিশ সরকারের সংকট তীব্রতর হওয়ায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন।

পার্সটুডে জানিয়েছে, লেবার পার্টির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং তার পদত্যাগের পর জানিয়েছেন, তিনি কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আর আস্থা রাখেন না এবং প্রধানমন্ত্রী তাকে তার পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন।

স্ট্রিটিং আরও যোগ করেন, স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য তিনি প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচকদের কাতারে যোগ দিয়ে ওয়েস স্ট্রিটিং ব্রিটিশ সরকারকে পতনের দ্বারপ্রান্তে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।

স্থানীয় নির্বাচনে ব্রিটিশ লেবার পার্টির খারাপ ফলাফলের পর এই সংকট আরও তীব্র হয়েছে এবং স্টারমার এখন জনপ্রিয়তা হ্রাস ও দলের অভ্যন্তরীণ চাপের সম্মুখীন হচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রীর আগে তিনজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুজন সহকারী স্টারমারের পদত্যাগের জন্য একটি সময়সূচির দাবি জানিয়ে পদত্যাগ করেছেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।