ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়
https://parstoday.ir/bn/news/world-i159530-ইরান_ইস্যুতে_ট্রাম্প_ও_নেতানিয়াহুর_মধ্যে_উত্তপ্ত_বাক্য_বিনিময়
পার্সটুডে- অ্যাক্সিওস বুধবার সন্ধ্যায় জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি “দীর্ঘ ও কঠিন” ফোনালাপ করেছেন।
(last modified 2026-05-21T03:25:21+00:00 )
মে ২১, ২০২৬ ০৯:০২ Asia/Dhaka
  • ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়
    ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়

পার্সটুডে- অ্যাক্সিওস বুধবার সন্ধ্যায় জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি “দীর্ঘ ও কঠিন” ফোনালাপ করেছেন।

ফোনকল সম্পর্কে অবগত একটি মার্কিন সূত্র দাবি করেছে, “ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন মধ্যস্থতাকারীরা এমন একটি চুক্তির জন্য কাজ করছেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা করবে।”

আরো দুটি ইসরায়েলি সূত্রও দাবি করেছে পরবর্তী পদক্ষেপ নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে ‘মতপার্থক্য’ লক্ষ্য করা গেছে, অন্যদিকে ফোনালাপ সম্পর্কে অবগত একটি আমেরিকান সূত্র বলেছে যে “নেতানিয়াহু এই ফোনকলে খুবই বিরক্ত হন।”

সূত্রটি জানিয়েছে যে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছেন নেতানিয়াহু এই ফোনালাপ নিয়ে “উদ্বিগ্ন” ছিলেন।

দূতাবাসের একজন মুখপাত্র এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করে বলেছেন, “রাষ্ট্রদূত কারো ব্যক্তিগত কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করেন না।”

অন্যদিকে হোয়াইট হাউস ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে, আল আরাবিয়া সংবাদমাধ্যম দাবি করেছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি “আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হতে পারে।”#

পার্সটুডে/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।