ইরানিরা নতজানু হওয়ার মতো জাতি নয়: স্লোভাক এমইপি
https://parstoday.ir/bn/news/world-i159626-ইরানিরা_নতজানু_হওয়ার_মতো_জাতি_নয়_স্লোভাক_এমইপি
পার্সটুডে- স্লোভাকিয়ার এমপি বলেছেন, ইরান কখনোই বিদেশি আদেশের কাছে মাথা নত করবে না, ইরানিরা নতজানু হওয়ার মতো জাতি নয়।
(last modified 2026-05-24T06:55:50+00:00 )
মে ২৪, ২০২৬ ১২:৪৮ Asia/Dhaka
  • ইরানিরা নতজানু হওয়ার মতো জাতি নয়: স্লোভাক এমইপি
    ইরানিরা নতজানু হওয়ার মতো জাতি নয়: স্লোভাক এমইপি

পার্সটুডে- স্লোভাকিয়ার এমপি বলেছেন, ইরান কখনোই বিদেশি আদেশের কাছে মাথা নত করবে না, ইরানিরা নতজানু হওয়ার মতো জাতি নয়।

প্রেস টিভির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, স্লোভাক এমইপি ইউরোপীয় সংসদ সদস্যদের বলেছেন: আপনারা ইরানে মানবাধিকারের বিষয়টি তুলে ধরেন, কিন্তু বাস্তবে এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ ঢাকার জন্য।

তিনি আরও বলেন: আপনারা আমেরিকানদের মতোই, তবে আপনাদের পরিচয় আরও বেশি ভুয়া। আপনারা আপনাদের উদারপন্থী মতাদর্শের আড়ালে লুকিয়ে থাকেন। আপনারা ইরান বা কিউবার রাজনৈতিক বন্দীদের নিয়ে আজেবাজে কথা বলেন, অথচ গাজায় গণহত্যা বা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কিউবার অবরোধ নিয়ে আপনাদের কোনো মাথাব্যথা নেই। আপনারা মানবজীবনের পরোয়া করেন না, নইলে আপনারা নেতানিয়াহুর মতো ফ্যাসিস্টদের সহ্য করতে পারতেন না।

ইউরোপীয় সংসদে স্লোভাক প্রতিনিধি জোর দিয়ে বলেন: আপনারা এখনও ঔপনিবেশিক বর্বরতার জন্য আপনাদের জঘন্য সাম্রাজ্যবাদী প্রবৃত্তি ধরে রেখেছেন; আর সেই কারণেই আপনারা ইরান বা কিউবার সন্তানদের সমর্থন করতে পারেন না।

সবশেষে তিনি বললেন: আপনারা রাশিয়া, ইরান, কিউবা এবং অন্যান্য সেইসব দেশকে সবসময় ঘৃণা করবেন, যারা আপনাদের কাছে কখনো মাথা নত করবে না।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।