পম্পেওর ওপর ক্ষোভ ঝাড়ল হোয়াইট হাউস
-
হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক দফতরের পরিচালক স্টিভেন চুং
পার্সটুডে- হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক দফতরের পরিচালক স্টিভেন চুং এক্স-এ লিখেছেন: "ট্রাম্প প্রশাসনের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উদ্দেশ্য করে বলেছেন, বর্তমানে যা ঘটছে সে সম্পর্কেক তিনি অবগত নন, তাই তার কোনো মন্তব্য করা উচিত নয়।"
ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হোয়াইট হাউসের এই ঊর্ধ্বতন কর্মকর্তার কঠোর সমালোচনা শুরু হয় পম্পেওর এক্স-এ দেওয়া এক বার্তার পর। বার্তাটিতে পম্পেও লেখেন: "ইরানের সঙ্গে যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তা সরাসরি ওয়েন্ডি শেরম্যান-রবার্ট ম্যালি-বেন রোডসের পরিকল্পনা থেকে এসেছে বলে মনে হচ্ছে, যার উদ্দেশ্য হলো ইরানকে অস্ত্র তৈরির জন্য অর্থ দেওয়া। 'আমেরিকা ফার্স্ট' স্লোগানটির কোনো প্রশ্নই ওঠে না।"
২০১৫ সালে মার্কিন আলোচক দলের সদস্য রবার্ট ম্যালিও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে মাইক পম্পেওর বক্তব্যের জবাবে লেখেন, "এটি ঠিক সেই পথ নয় যা আমি, ওয়েন্ডি বা বেন বেছে নিতাম। কিন্তু যদি এই চুক্তি একটি অবৈধ ও অন্যায্য যুদ্ধ, অর্থহীন ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ এবং ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক পরিণতির অবসান ঘটায়, তবে আমি সম্পূর্ণ নিশ্চিত যে আমরা সানন্দে এটিকে অন্য বিকল্পগুলোর চেয়ে বেশি পছন্দ করব।"#
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।