ট্রাম্প ইরানে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছেন: স্যান্ডার্স
-
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স
পার্সটুডে- ভারমন্টের এই স্বতন্ত্র সিনেটর এক বক্তৃতায় নেতানিয়াহুর মন্ত্রিসভাকে গণহত্যামূলক বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন এক যুদ্ধ শুরু করেছিলেন, যার ফলে হাজার হাজার নিরপরাধ পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ভারমন্টের প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন: ট্রাম্প সামরিক বাজেটে অতিরিক্ত ৫০০ বিলিয়ন ডলার বরাদ্দ করতে চান, যা আমেরিকার জনগণের কাছে কোনো অগ্রাধিকারযোগ্য বিষয় নয়।
এই মার্কিন সিনেটর বলেন: ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় অন্তহীন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি ইরানের বিরুদ্ধে এমন একটি যুদ্ধ শুরু করেছেন, যাতে হাজার হাজার নিরপরাধ পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে।
বার্নি স্যান্ডার্স আরও বলেন: আমরা একটি অনৈতিক ও অকার্যকর পররাষ্ট্রনীতির পাশাপাশি বছরে এক ট্রিলিয়ন ডলারের বেশি সামরিক বাজেটেরও অবসান ঘটাব। অন্তহীন যুদ্ধে আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ নয়। ইসরায়েলে নেতানিয়াহুর গণহত্যাকামী মন্ত্রিসভার পেছনে আর শত শত কোটি ডলার খরচ করা হবে না।#
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।