তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে আবারও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/world-i161348-তেহরানে_নিযুক্ত_ব্রিটিশ_রাষ্ট্রদূতকে_আবারও_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
পার্স টুডে- হুমকি মোকাবেলার আইনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর নাম অন্তর্ভুক্ত করার লন্ডনের অযৌক্তিক পদক্ষেপের জেরে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে আবারও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2026-07-16T05:46:30+00:00 )
জুলাই ১৬, ২০২৬ ১১:৪৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্স টুডে- হুমকি মোকাবেলার আইনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর নাম অন্তর্ভুক্ত করার লন্ডনের অযৌক্তিক পদক্ষেপের জেরে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে আবারও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, রাষ্ট্রীয় হুমকি মোকাবেলার আইনে ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর নাম অন্তর্ভুক্ত করার ব্রিটিশ সরকারের অযৌক্তিক পদক্ষেপের জেরে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত হুগো শর্টারকে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক সহকারী মন্ত্রী ও মহাপরিচালক আলিরেজা ইউসেফি তাকে তলব করেন এবং এই শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তীব্র প্রতিবাদ জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক দেশটির সংসদে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুচিত বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ডবাহিনীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা একটি দায়িত্বজ্ঞানহীন কাজ এবং এটি ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক দায়বদ্ধতা ও রাষ্ট্রসমূহের মধ্যকার সম্পর্ক পরিচালনাকারী মৌলিক নীতিমালার পরিপন্থী।

তিনি আরও বলেন: এই ভিত্তিহীন অভিযোগগুলো এমন এক সময়ে করা হচ্ছে, যখন ইংল্যান্ড দীর্ঘদিন ধরে ইরান-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ও নেটওয়ার্কের নেতা এবং সদস্যদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে আছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক, ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় বিপ্লবী গার্ডবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিষয়ে যেকোনো প্রতিকূল আইন প্রণয়ন বা দেশের গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনকে কোনো তকমা দেওয়ার বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে পাল্টা ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।