ইরানের সাথে যুদ্ধে আহত সৈন্যের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
https://parstoday.ir/bn/news/world-i161430-ইরানের_সাথে_যুদ্ধে_আহত_সৈন্যের_সংখ্যা_বৃদ্ধির_কথা_স্বীকার_করল_যুক্তরাষ্ট্র
পার্সটুডে- মার্কিন সামরিক হতাহতের সংখ্যা প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, পেন্টাগন ইরানের সাথে যুদ্ধের সময় তাদের সৈন্যদের মধ্যে আহতের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করেছে।
(last modified 2026-07-18T14:16:56+00:00 )
জুলাই ১৮, ২০২৬ ২০:১৪ Asia/Dhaka
  •  যুদ্ধে আহত সৈন্যের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
    যুদ্ধে আহত সৈন্যের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

পার্সটুডে- মার্কিন সামরিক হতাহতের সংখ্যা প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, পেন্টাগন ইরানের সাথে যুদ্ধের সময় তাদের সৈন্যদের মধ্যে আহতের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করেছে।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ঘোষণা করেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পর মার্কিন সৈন্যদের মধ্যে আহতের সংখ্যা বেড়ে ৪২৭-এ দাঁড়িয়েছে।

অথচ এই অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক হতাহতের সরকারি পরিসংখ্যান প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

পেন্টাগন আরও জানিয়েছে যে ১৭ জুলাই থেকে স্থলবাহিনীর ২৮৭ জন, নৌবাহিনীর ৬৮ জন, বিমানবাহিনীর ৫৩ জন এবং মেরিন কোরের ১৯ জন সৈন্য আহত হয়েছেন। এর আগে এও দাবি করা হয়েছে যে এই যুদ্ধে ১৪ জন আমেরিকান সৈন্য নিহত হয়েছেন।

এমন এক সময়ে এ স্বীকারোক্তি করা হল যখন বেসামরিক এলাকা, বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চল এবং শহুরে অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের নৃশংস আগ্রাসন অব্যাহত রয়েছে এবং এই আগ্রাসনের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান চূড়ান্তভাবে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।