মার্কিন সেনাদের নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক: ট্রাম্প
-
ট্রাম্প
পার্স টুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনাদের নিহত হওয়ার ঘটনায় প্রথম প্রতিক্রিয়ায় কেবল গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজনেশন নেটওয়ার্কের এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, ইরান যে ঘোষণা দিয়েছে তারা আর ‘সমঝোতা চুক্তি’ মেনে চলবে না—এ বিষয়ে তার প্রতিক্রিয়া কী? জবাবে ট্রাম্প বলেন, “এটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়।”
ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় প্রথম প্রতিক্রিয়ায় ট্রাম্প এ ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। সত্যিই এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। এমন ঘটনা ঘটায় আমরা দুঃখিত। তারা আমাদের দেশের সেবায় নিয়োজিত ছিলেন।”
এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, শুক্রবার জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন এখনো নিখোঁজ এবং চারজন আহত হয়েছেন। আহতদের জর্ডানের বিভিন্নথ্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে ফক্স নিউজ জানিয়েছিল, সাম্প্রতিক দিনগুলোতে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলায় অন্তত ১৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন।#
পার্সটুডে/এস এ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।