গার্ডিয়ান: ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নম্বর শত্রু
https://parstoday.ir/bn/news/world-i161506-গার্ডিয়ান_ট্রাম্প_আন্তর্জাতিক_সম্প্রদায়ের_জন্য_এক_নম্বর_শত্রু
পার্সটুডে- ব্রিটিশ সংবাদপত্র মনে করে, ট্রাম্পের আত্মম্ভরিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের এক নম্বর শত্রু এবং এটি তাকে গণবিধ্বংসী অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক শক্তিতে পরিণত করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২০, ২০২৬ ১৩:১১ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- ব্রিটিশ সংবাদপত্র মনে করে, ট্রাম্পের আত্মম্ভরিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের এক নম্বর শত্রু এবং এটি তাকে গণবিধ্বংসী অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক শক্তিতে পরিণত করেছে।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের একজন বিশিষ্ট লেখক ও বিশ্লেষক ‘সাইমন টিসডেল’ লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় বিপদ শুধু শত্রুদের শক্তি বা সংঘাতের প্রকৃতির মধ্যেই নিহিত নয় বরং ‘সংকট ব্যবস্থাপনার জন্য একটি সুস্পষ্ট কৌশলের অভাবের’ মধ্যেও রয়েছে।

ব্রিটিশ দৈনিকটি মনে করে, ট্রাম্পের আত্মম্ভরিতা বিশ্বের জন্য এক নম্বর শত্রুতে পরিণত হয়েছে এবং এই আত্মম্ভরিতাই বর্তমান যুদ্ধকে অনিয়ন্ত্রিতভাবে বাড়িয়ে তুলেছে। তিনি আরও বলেন, ট্রাম্প হলেন ‘একটি চলমান গণবিধ্বংসী অস্ত্র’।

ইরান সংকটে ট্রাম্প সবচেয়ে বিপজ্জনক শক্তিতে পরিণত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাতে তার ব্যবস্থাপনার ধরণ যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে এমন এক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন।

দ্য গার্ডিয়ান পত্রিকার একজন লেখক ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ট্রাম্পের কৌশলগত দূরদৃষ্টিহীন হঠকারী সিদ্ধান্তের ফল হিসেবে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন যে, এই উত্তেজনা অব্যাহত থাকলে তা বৈশ্বিক পরিণতিসহ একটি দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

টিসডেল আরও যোগ করেন, ওয়াশিংটনের প্রত্যাশার বিপরীতে, ইরানের ওপর মার্কিন হামলা ইরানি শাসনব্যবস্থাকে দুর্বল করেনি, বরং ইরানের অভ্যন্তরে শাসনব্যবস্থার অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং তাদেরকে জনমত সংগঠিত করতে ও নিরাপত্তা নীতিকে ন্যায্যতা দিতে সাহায্য করেছে।

পত্রিকাটি ইরান যুদ্ধে বিজয় সম্পর্কে ট্রাম্প এবং তার যুদ্ধবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেটের বক্তব্যের সমালোচনা করে লিখেছে, ইরানের বিরুদ্ধে "মহান বিজয়ের" কথা বাস্তবতার সঙ্গে মেলে না, কারণ যুক্তরাষ্ট্র তার প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং একই সাথে এই যুদ্ধের মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য বেড়েই চলেছে।#

পার্সটুডে/এমআরএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।