সেন্টকমের ডিজিটাল চোখ অন্ধ হয়ে গেছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/world-i161560-সেন্টকমের_ডিজিটাল_চোখ_অন্ধ_হয়ে_গেছে_আইআরজিসি
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, "নাসর-২" অভিযানের ২৪তম তীব্র আক্রমণে বাহরাইনে অবস্থিত অ্যামাজনের কেন্দ্রীয় তথ্যভান্ডার অবকাঠামো ধ্বংস হয়েছে।
(last modified 2026-07-22T05:58:57+00:00 )
জুলাই ২২, ২০২৬ ১৪:২৮ Asia/Dhaka
  • সেন্টকমের ডিজিটাল চোখ অন্ধ হয়ে গেছে: আইআরজিসি

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, "নাসর-২" অভিযানের ২৪তম তীব্র আক্রমণে বাহরাইনে অবস্থিত অ্যামাজনের কেন্দ্রীয় তথ্যভান্ডার অবকাঠামো ধ্বংস হয়েছে।

এটি মার্কিন সেনাবাহিনীর ডিজিটাল চোখ হিসেবেও পরিচিত।এটি তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, "এমই-সাউথ-১" নামে পরিচিত অ্যামাজনের ক্লাউড অঞ্চলটি মধ্যপ্রাচ্যে কোম্পানিটির প্রথম কেন্দ্রীয় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, যা ২০১৯ সালে চালু হয়।

এতে আরও দাবি করা হয়, বাহরাইনে অবস্থিত অ্যামাজনের এই স্থাপনাটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তথ্য প্রক্রিয়াকরণের প্রধান কেন্দ্র এবং কার্যত তাদের তথ্য ব্যবস্থার মূল অবকাঠামো হিসেবে কাজ করে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের যৌথ যুদ্ধ পরিচালনা ক্লাউড সক্ষমতা (জেডব্লিউসিসি) প্রকল্পের চারটি প্রধান ঠিকাদার প্রতিষ্ঠানের একটি। 

প্রায় ৯ বিলিয়ন ডলারের এই প্রকল্পের মাধ্যমে পেন্টাগন ক্লাউড কম্পিউটিং, তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি বিভিন্ন সামরিক অভিযান ও আঞ্চলিক ঘাঁটিতে ব্যবহার করতে পারে।#

পার্সটুডে/এস এ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।