ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্য জরুরি: পাকিস্তান
-
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
পার্সটুডে: ইসরায়েলি শাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, মুসলমি দেশগুলোর উচিত ন্যাটোর মতো নিজেদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়া এবং বর্তমান বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক বিরোধগুলোর ঊর্ধ্বে উঠে আসা।
ইসরায়েল প্রসঙ্গে তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোকে একত্রিত ও সংহত হতে হবে। আসিফ ইসরায়েলি শাসন ও তার নীতিগুলোর মোকাবিলার জন্য "মুসলমি উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া"কে অপরিহার্য বলে অভিহিত করেন এবং স্পষ্টভাবে বলেন, "ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ মুসলিম জাতিগুলোর জন্য কোনো সুফল বয়ে আনবে না।"
পার্সটুডে/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।