হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনায় অগ্রগতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
https://parstoday.ir/bn/news/world-i162280-হরমুজ_প্রণালী_নিয়ে_ইরান_ওমান_আলোচনায়_অগ্রগতিতে_উদ্বিগ্ন_যুক্তরাষ্ট্র
পার্সটুডে- মার্কিন সাময়িকী ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে কোনো চুক্তি হলে তা হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণকে আরও সুসংহত করতে পারে, যা ওয়াশিংটনকে উদ্বিগ্ন করে তুলেছে।
(last modified 2026-08-18T14:04:32+00:00 )
আগস্ট ১৮, ২০২৬ ১৮:২১ Asia/Dhaka
  • ইরান ও ওমানের পতাকা
    ইরান ও ওমানের পতাকা

পার্সটুডে- মার্কিন সাময়িকী ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে কোনো চুক্তি হলে তা হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণকে আরও সুসংহত করতে পারে, যা ওয়াশিংটনকে উদ্বিগ্ন করে তুলেছে।

পার্সটুডে জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল বাড়ানোর লক্ষ্যে ওমান ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব কর্মকর্তা ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-কে বলেন, “ওমান ও ইরানের মধ্যকার আলোচনা বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর চাপ কমাতে পারে।”

তারা আরও বলেন, “আশঙ্কা রয়েছে যে, ইরান ও ওমানের মধ্যে কোনো চুক্তি হলে হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ আরও সুসংহত হতে পারে।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি ইরান-ওমান চুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় উন্মুক্ত হবে। তিনি এমন কোনো চুক্তি চান না, যার ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর তেহরানের আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাক।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।